মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্রদের পাগরীও কুরআন শরীফ প্রদান
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ মির্জাপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে পোষ্টকামুরী দক্ষিণ পাড়ায় মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের মাঝে পাগরী ও কুরআন শরীফ প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মে) মাদ্রাসার নিজ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেলদুয়ার গ্রামের মোঃ শরীফ মিয়ার ছেলে মোঃ আশরফুল ইসলাম হিমেল কে পাগরী পড়িয়ে দেন, মোঃ মনিরুজ্জামান মনির মুহতামিম মার্কাজুল উম্মাহ মাদ্রাসা মির্জাপুর এবং আর ৫ ছাত্রকে কুরআন শরীফ প্রদান করা হয়। প্রত্যেক ছাত্রদের সহীহ ও সুদ্ধ কুরআন শরীফ পড়ার জন্য নির্দেশ প্রধান আলোচক।
হাফেজ কারী মোঃ ইব্রাহিম মিয়া মার্কাজুস সুন্না মাদ্রাসার মুহতামিম বলেন, প্রায় এক বছর হল এই মাদ্রাসাটি পরিচালনা করছি। প্রথম একজনকে পাগরী দিলাম পরবর্তীতে আর হাফেজ বের হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পোষ্টকামুরী দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম মোঃ জাহিদুল খান ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, বড়বাড়ি মসজিদের মুয়াজ্জিন মোঃ শামীম, কন্টেন্টক্রিয়েটর রাজ্জাক,সাজিদ ভাই এ্যাজুকেয়ারের সাজিদ সহ মাদ্রাসার ছাত্রদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন








