ঢাকা | জুন ১২, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 12, 2026 - 7:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমান্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এ কর্মশালায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী রোখসানা খান,মোঃ সামসুজ্জোহা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলিজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল ও মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কদ্দুসসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।