ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 15, 2026 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। আজ সোমবার (১৫ জুন) তিনি চন্দনাইশ থানার সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন।

​থানায় পৌঁছালে চন্দনাইশ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে সালাম জানান। পরে তিনি থানা চত্বর, মালখানা, হাজতখানা এবং দাপ্তরিক নথিপত্রসহ থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম চন্দনাইশ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম গুরুত্বের সাথে পর্যালোচনা করেন। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

​পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন এবং বিধি মোতাবেক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সেই সাথে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস এম দিদারুল ইসলাম সিকদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।