চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গাজী নাজিম উদ্দিনকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজপথের লড়াকু ছাত্রনেতা গাজী নাজিম উদ্দিন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে তকিবুল হাসান চৌধুরী তকি-কে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এদিকে গাজী নাজিম উদ্দিন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। খবর শোনার পরপরই তৃণমূলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ও উল্লাস প্রকাশ করা হয়।
গাজী নাজিম উদ্দিনকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন— রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, উওর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরফান, ছাত্রনেতা মোহাম্মদ মোর্শেদ, যুবনেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মহসিন এবং রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম প্রমুখ।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গাজী নাজিম উদ্দিনের মতো একজন ত্যাগী, পরীক্ষিত ও পরিশ্রমী ছাত্রনেতাকে উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত করায় রাঙ্গুনিয়ার ছাত্রদল আগামীতে আরও গতিশীল ও শক্তিশালী হবে। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, নবনির্বাচিত কমিটির সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং সহ-সভাপতি গাজী নাজিম উদ্দিনের যোগ্য নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংগঠিত হয়ে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এই যুগোপযোগী ও সময়োপযোগী কমিটিকে অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে, রাঙ্গুনিয়ার সর্বস্তরের নেতাকর্মীদের সুযোগ্য অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।








