ঢাকা | জুন ২১, ২০২৬ - ১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি গাজী নাজিম উদ্দিনকে সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সহ-সভাপতি গাজী নাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় একটি কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে এই সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, গাজী নাজিম উদ্দিনের এই নতুন দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ আইয়ুব, যুগ্ম আহবায়ক, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, আলমগীর চৌধুরী মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল, আল ইমরান, সাবেক সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল, শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল, মোঃ সালা উদ্দিন, যুগ্ম আহবায়ক, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদল, আব্দুল কুদ্দুস, যুগ্ম আহবায়ক, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সহ-সভাপতিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান। এ সময় সংগঠনের আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।