ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভুরুঙ্গামারীর সড়কে ইউড্রেন ভেঙে বড় গর্ত, দুর্ভোগে প্রায় লাক্ষধীক মানুষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 23, 2026 - 4:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে বাগভান্ডার গ্রামে ভূরুঙ্গামারী প্রাণকেন্দ্র জামতলা থেকে মানিককাজি সড়কে ইউড্রেন ভেঙ্গে পড়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে প্রায় লক্ষাধীক মানুষ।

ভূরুঙ্গামারীতে টানা কয়েক দিনের বৃষ্টি ও ভারী যান চলাচলের কারণে সড়কের এই বেহাল দশা।ভূরুঙ্গামারী প্রাণ কেন্দ্র জামতলা থেকে মানিককাজি যাওয়ার সড়কে লাকী সিনেমা হলের পশ্চিমে ও বটতলা মোড় এর আগে সড়কের মাঝখানে ইউড্রেন ভেঙে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।এতে ঘটতে পারে যে কোন সময় বড় কোন দুর্ঘটনা। প্রতিদিন এই সড়ক দিয়ে দেওয়ানের খামার, বাগভান্ডার,

মানিককাজি,ভোটহাট ও জয়মনিরহাট ইউনিয়নের খাটামারি,বকুলতলাসহ  প্রায় লক্ষাধীক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করে।ছোটো ছোটো কমলমতি শিক্ষার্থী ও রোগীকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অটোরিকশা, ভ্যান, ট্রাক্টর উল্টে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে। রাস্তার দুই পাশে কয়েক একর আবাদি জমি রয়েছে। সড়কের দু পাশে বিজতলা রয়েছে।ইউড্রেন দিয়ে পানি সরবরাহ না হলে বিজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাবে। সামনে আমন ধান রোপণ নিয়ে দুশ্চিন্তায় দিন গুনতে হচ্ছে কৃষকদের।

স্থানীয় জনগণ জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত না হলে বিজতলা নষ্ট হওয়ার পাশাপাশি যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচল উপযোগী করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ৩ নং ওয়াডের ইউপি সদস্য মো: আব্দুল মোতালেব এ বিষয়ে বলেন উপজেলা ইন্জিনিয়ার ও সার্বেয়ার ইন্জিনিয়ার স্যার ঘটনা স্থলে পরিদর্শন করে ছবি তুলে নিয়েগেছে। অতিদ্রুত একটি প্রকল্প বক্সকালভাট নির্মাণ করা হবে।