ঢাকা | জুন ৩০, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাথে ভেনিস বিএনপি’ ও যুবদল নেতা। যনমনে নানা প্রশ্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালির ভেনিসে বাংলাদেশের নিষিদ্ধ এবং গণহত্যাকারী, ফ্যাসিবাদী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের সাথে স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতা যোগ দিয়ে কমিউনিটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তারা দুজন বাংলাদেশি সাংবাদিকের নাম উল্লেখ করে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর অভিযোগ তুলেছেন এবং হুমকি দিয়েছেন।

গত পরশু রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় ভেনিসের কিছু আওয়ামী নেতাকর্মী একটা কনসার্টের বিরোধিতা করতে গিয়ে দুজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে বিষোদগার করেন। তারা সাংবাদিকদের ‘প্রতিহত’ করার হুমকি দেন।

অনুসন্ধান করে জানা যায়, শনিবার ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। এই কনসার্টের আয়োজক ছিলো, রোমের একটি বাংলাদেশী প্রতিষ্ঠান। তারা কনসার্টের জন্য অনলাইনে টিকেট বিক্রি করেন এবং নিজেদের ব্যবস্থাপনায় কনসার্ট আয়োজন করেন। এর কারণ হিসেবে আয়োজক হোসাইন আহমেদ জানান, এটা ছিলো শতভাগ কমার্শিয়াল কনসার্ট। তারা ইচ্ছা করেই কমিউনিটি ভিত্তিক সংগঠন এবং নেতাদের এভয়েড করেছেন। কারণ তাদের দলাদলিতে বিশৃঙ্খলা বেশি হয় এবং বাণিজ্যিক দিকটা ক্ষতিগ্রস্ত হয়। তারা নানা রকম অবৈধ সুবিধা দাবি করেন আয়োজকদের কাছে।

আমাদের অনুসন্ধানে উঠে আসে, গত শনিবার, ২৮ জুন ভেনিসের নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছিলো। কিন্তু একই তারিখে কনসার্ট হওয়ায় তারা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিলেন। প্রথমে তারা ধর্মীয় আবেগ সামনে এনে এর বিরোধিতা শুরু করেন। তারা বলেন, পরপর দুজন বাংলাদেশির মৃত্যুতে এই কমিউনিটি এখন শোকাহত। এখানে গানের অনুষ্ঠান করা যাবে না। পরবর্তীতে বাংলাদেশী যিবলের মৃত্যুর আসল রহস্য ইতালিয়ান মিডিয়ায় চলে আসে এরপর তারা কোনো রকমের রাখঢাক না রেখেই বলতে শুরু করেন, এই শহরে এতো বড় অনুষ্ঠান হবে- আমাদের দাওয়াত না দিয়ে, তা মেনে নেয়া হবে না। এতেও হালে পানি না পেয়ে তারা দুজন ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিককে টার্গেট করেন। যারা জুলাই আন্দোলনে প্রবাস থেকে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাদের একজন পলাশ রহমান, অন্যজন জাকির হোসেন সুমন।

আমাদের অনুসন্ধানে আরো উঠে এসেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই মিশনে কীসের বিনিময়ে যোগ দেন ভেনিস বিএনপি এবং যুবদলের দুই জন নেতাকর্মী। প্রচারিত ভিডিও যাচাই করে দেখা যায়, কনসার্ট বিরোধী ওই আলোচনায় ১৪ জন (স্ক্রিনে) উপস্থিত ছিলেন। এর মধ্যে ভেনিস বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আরফান মাস্টার এবং যুবদলের সভাপতি আকবর খান ছাড়া বাকি সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। ভেনিস আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতিসহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সেখানে দেখা যায়।
অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে, আলোচিত ওই কনসার্টের সাথে পলাশ রহমানের ন্যূনতম কোনো সম্পর্ক নেই পলাশ রহমান ওই কনসার্টে উপস্থিতও ছিলেন না।

অন্যদিকে জাকির হোসেন সুমন আয়োজকদের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে কনসার্টের মিডিয়া উইং দেখেছেন। শিল্পী বালামের সাক্ষাৎকার প্রচার করেছেন বাংলাদেশী মিডিয়ায়। তবু কেনো এই দুই সাংবাদিককে টার্গেট করা হলো? প্রবাস থেকে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই দুজন সৈনিকের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতা করতে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার মিশনে কেনো নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ভেনিস বিএনপির নেতাকর্মীরা যোগ দিলেন? কিসের বিনিময়? এটাই ভেনিস কমিউনিটির প্রশ্ন ।

এসব নিয়ে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিষয়টি বিএনপি’র ইউরোপ এবং ঢাকার হাই কমান্ডের দৃষ্টিগোচর করা হয়েছে ইতিমধ্যে । এছাড়া স্থানীয় আইনে এভাবে কাউকে হুমকি দেয়া যায় কিনা তা আইনজীবীর মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে যাচ্ছেন প্রবাসী দুই সাংবাদিক।