ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের মাঝে শিক্ষাবৃত্তি,সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 2, 2026 - 5:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় এডিবির অর্থায়নে দরিদ্র শিক্ষার্থী ও নারীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এসময় ২৫ টি সেলাই মেশিন,১৮টি হুইল চেয়ার,৭টি বাইসাইকেল,১ম -৫ম শ্রেণী পর্যন্ত ২৩
জন ও ষষ্ট-দশম শ্রেণির ১৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানসহ উপজেলার ১৪টা উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল সরঞ্জাম তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,
কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।