টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে-অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন
ঢাকা : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে। তার জন্য প্রয়োজন ধারন ক্ষমতা বৃদ্ধি করা। আগের চাইতে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই সরকারের পরিকল্পনা কিভাবে এই উন্নয়ন কেন্দ্রকে বড় করা যায়।
গাজীপুরেল টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র(বালক) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারে মান নিয়ে কারো কোন অভিযোগ নেই।
শিশুদের কর্মদক্ষ করতে প্রয়োজন প্রশিক্ষণ।শিশুদেরকে এখানে কয়েদি হিসেবে রেখে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। এখানে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। পরবর্তীতে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে ও তার পরিবারকে দেখভাল করতে পারে।
সাংবাদিকদের প্রশ্ন মন্ত্রী আরও বলেন, এখান থেকে বেরিয়ে তারা যেন আর কোন অন্যায় কিংবা বিপথগামী না হতে পারে সেজন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মনস্তান্ত্রিক সাপোর্ট দেয়া হবে।








