ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডাক্তারদের অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, নেত্রকোণা সদর হাসপাতালে ভাঙচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 1:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২৫০ শয্যা বিশিষ্ট  জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে বিক্ষুব্ধ স্বজনদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রোববার রাত প্রায় ১০টার দিকে নেত্রকোণা শহরের জয়নগরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সজীব মিয়া (পেশায় পিকআপ চালক) শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে।

স্বজনদের অভিযোগ, গ্যাসের ব্যথা নিয়ে রোববার সন্ধ্যায় সজীবকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডা. সুজন পাল যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেন। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হন। একপর্যায়ে তারা ক্ষোভে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।