ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অষ্টমবার জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 13, 2026 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার
নওগাঁ প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬।এ উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শফিকুর রহমান।
এ নিয়ে তিনি অষ্টমবারের মতো জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হওয়ার গৌরব অর্জন করেছেন।শফিকুর রহমান এর আগে ২০১৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে বিদেশ ভ্রমণের সুযোগ লাভ করেন। এছাড়া ২০১৯ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে স্বীকৃতি অর্জন করেন। দীর্ঘদিন ধরে দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে
শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১২ জুলাই নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ গোলাম আযম।এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিসি,
নওগাঁ সদর উপজেলার ইউএনও, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক, নওগাঁ সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।#