তানোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, ৫শ গ্রাম গাজা উদ্ধার
সোহানুল হক পারভেজ: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শ গ্রম গাজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এক জনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,১৩ই জুলাই সোমবার রাত ৭.৩০ ঘটিকার সময় তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এসআই মাসউদ আলীর ও এসআই জাহাঙ্গীর আলম,
এবং এএসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি কামারগাঁ ইউনিয়ন দক্ষিণ পাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র মোঃ মোজাম্মেল হক তুজাল(৫৪)। এসময় তার কাছে থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাজা ও গাজা বিক্রযলদ্ধ পচিশ হাজার ছয়শত আশি টাকা উদ্ধার করা হয়েছে।তার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় গাজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ এই প্রতিবেদকে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে গাজা ও গাজা বিক্রির নগদ অর্থ সহ নিজ বাড়ি হতে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








