ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 12:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

জয়পুরহাট প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানোর দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে জয়পুরহাটে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কের বাটার মোড় এবং পরে পাঁচুর মোড়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসে। অবরোধের পর তারা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করে চলে যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।