ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠিতে জামায়াতের লিফলেট বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 15, 2026 - 10:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার
ঝালকাঠি প্রতিনিধি: বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

‎মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজুর রহমানের নেতৃত্বে শহরের চাঁদকাঠি এলাকা থেকে ফায়ার সার্ভিস মোড় হয়ে কলেজ মোড় পর্যন্ত এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সমাবেশের লিফলেট বিতরণ করা হয় এবং তাদের সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
‎লিফলেট বিতরণ কর্মসূচিতে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর ২টায় বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘বরিশাল বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।