চিরিরবন্দরে মাদক ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে ২ বছর কারাদন্ড
পি. কর রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ২ বছর করে কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান।
গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ঘটিকায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে পরিচালিত মো. আজিজুল ইসলামের ছেলে মো. কাজল রানা (২৭) ও মৃত আব্দুর রশিদের ছেলে মো. জাফর ইকবাল (২৮) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে পৃথকভাবে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় চেতু মন্ডলপাড়ার মো. আজিজুল ইসলামের ছেলে মো. কাজল রানা (২৭) ও নান্দেড়াই মজিরত হাজিপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. জাফর ইকবাল (২৮) কে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে হাতেনাতে আটক করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








