ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে জুলাই শহিদ দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

পি. কর রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুম ইছামতিতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হামিদুর রহমান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম,

বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বিএনপি নেতা মেজবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুল, জুলাই যোদ্ধা সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী, নুর আলম সিদ্দিকসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এসময় বক্তারা জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।