ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাবনায় ২টি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 12:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও তিনটি ম্যাগাজিনসহ রাতুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মণ্ডলপাড়া গ্রামের পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাতুলের কাঁধে ঝোলানো একটি সাইড ব্যাগ তল্লাশি করে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড ৭.৬৫ ক্যালিবারের তাজা গুলি উদ্ধার করা হয়। সে পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল দাবি করেন, তার কয়েকজন সহযোগী বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চাঁদাবাজির সময় ব্যবহৃত অস্ত্রভর্তি ব্যাগটি তার কাছে রেখে পালিয়ে যায়। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।