ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মরহুম আলমদের নিয়ে লেখা জীবন কথা বইয়ের মোরক উন্মোচন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 16, 2026 - 12:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :  কেরানীগঞ্জের মরহুম আলেমদের নিয়ে লেখা জীবন কথা নামে একটি বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে। নাহদাতুল উলামা কেরানীগঞ্জ সংগঠনের উদ্যোগে আজ বিকেলে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই বইয়ের মোরক উন্মোচন করেন সংগঠনের আহবায়ক মাহমুদুল হাসান সাগর। এসময় উপস্থিত ছিলেন নাহদাতুল উলামা কেরানীগঞ্জ সংগঠনের সদস্য সচিব সাব্বির হাসান আল হাদী, মাওলানা মাহমুদ ফরিদী, মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, মাওলানা হেদাতুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা বিল্লাল খান ও মাওলানা রাসেল আমিন প্রমূখ।