চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে এবং অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ঘটিকায় চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো.জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় মামুনের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় মো. জুয়েল সরকার (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করেছেন। অভিযুক্ত অপর আসামী মো. ইউসুফ আলী বাদশা (৪২) ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১, ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানান, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।








