রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মিনহাজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন, সেক্রেটারি মহিউদ্দিন বাবু, লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরীফ চৌধুরী, জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিশান, মুমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।








