১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
খন্দকার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ অফিস: সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দায়ের করা ১১ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় র্যাব-১২ সিপিসি-২ পাবনা, র্যাব-৪ সিপিসি-২ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের বাসিন্দা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।








