ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইপিজেডে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মাদকবিরোধী অভিযান, মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 20, 2026 - 12:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের টিসিবি ভবন সংলগ্ন একটি গলিতে শুক্রবার রাতে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান চলাকালে টিসিবি ভবন এলাকার আশপাশের বিভিন্ন গলি পরিদর্শন করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মো. রিপন, রুবেল, হেলাল, রাকিব, সাইফুল, মোরশেদ, ইলিয়াস, সোহাগ, রাব্বি, তাসরিফ, রানা, রফিক, মিনহাজ, মান্নান, সোহেলসহ বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

অভিযান শেষে নেতৃবৃন্দ বলেন, ৩৯ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা ও মাদক সেবনের কোনো সুযোগ দেওয়া হবে না। তারা মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে, অন্যথায় এলাকা ত্যাগ করতে হবে।

তারা আরও বলেন, ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ মাদক নির্মূলে ইপিজেড থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।