ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 1:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 1 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ জাতীয় সংসদের সংরক্ষিত ১৯ আসনের এমপি আন্না মিনজ সাংগঠনিক সফরের অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ২৯ জুলাই সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময়ে বসেন। এ সময় সাংগঠনিক ও উপজেলার বিভিন্ন উন্নয়ন নিয়ে  মতবিনিময় করেন। নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম (লিটন) এর সঞ্চালনায়, মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলীর সভাপতিত্বে উপজেলার সাংগঠনিক পরিস্থিতি ও এলাকার উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য প্রদান করেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ হানজালা, পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, মহিলা দলের সভাপতি মাজেদা বেগম, যুবদল নেতা মোসাদ্দেকুর রহমান প্রমূখ। উপস্থিত  নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর প্রধান অতিথি আন্না মিনজ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় কমিটির এ্যাড. জন গমেজ।