ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে ভারতীয় মোবাইল ফোন উদ্ধার, ৩ জন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

ইমাম হাসান জুয়েল (চাঁপাইনবাবগঞ্জ): “মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে অভিযান চালিয়ে ১২টি পুরাতন অবৈধ ও চোরাই ভারতীয় মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

​জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন পিপিএম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) পলাশ অধিকারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১০:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা পুরাতন সেতুর টোলঘরের সামনে (শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী পাকা রাস্তায়) তল্লাশি চৌকি বসায়।

​অভিযানে আটককৃত আসামিরা হলেন:

১. মোঃ শাজাহান আলী (২৮), পিতা- মোহাম্মদ সেলিম রেজা (গ্রাম: নামো কাঞ্চনতলা, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ)।

২. মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা- মৃত হুমায়ুন শেখ (গ্রাম: মহারাজপুর পূর্ব-শেখপাড়া, থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ)।

৩. মোঃ আতাউর রহমান (৩০), পিতা- মোঃ আকবর আলী (গ্রাম: সাহেবগঞ্জ নলকা, থানা: সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ)।

​গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২টি পুরাতন অবৈধ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।