ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘাতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ বাস্তবায়নের আলটিমেটাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 2, 2026 - 12:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখার আয়োজনে এ গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঘা শাহী মসজিদের তেঁতুলতলায় অবস্থিত দলটির দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি বের হয়ে থানা মোড়, আম চত্বর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. নাজমুল হক, শুরা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল্লাহ আল মামুন নূহু।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর জামায়েতের আমির সাবদার হোসেন, উপজেলা জামায়েতের প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, বাঘা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ আলী সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশ থেকে সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জনগণের গণভোটের রায় কার্যকর করতে হবে। জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে কালক্ষেপণ করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।