অফিসার্স ক্লাবে বসে অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীর কনটেন্ট ফেইসবুকে তোলপাড়
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইউএনও অফিসের অস্বায়ী পরিচ্ছন্নতা কর্মী মানিক।সে গত ২৯ জুলাই উপজেলা পরিষদ হলরুম ও অফিসার্স ক্লাবের ভিতরের চেয়ারে আলিশান ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ফেইসবুকে কনটেন্ট করেন।বিষয়টি নিয়ে অস্বায়ী পরিচ্ছন্নতা কর্মী মানিক তার নিজের ফেইসবুকে আইডিতে একটা পোস্ট দেন।তারপরই শুরু হয় সমালোচনা। একজন অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী কিভাবে অফিসার্স ক্লাবে পায়ের উপরে পা তুলে ফেইসবুকে কনটেন্ট করেন বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী উপজেলা পরিষদ হলরুম ও অফিসার্স ক্লাবে পায়ের উপর পা তুলে বসে ফেইসবুক কনটেন্ট করবে এটা দুঃখজনক।তার নিজস্ব জায়গা আছে বসার জন্য।সে কেন অফিসার্স ক্লাবে গিয়ে এমনটা করবে।
তবে বিষয়টি সম্পর্কে জানতে অস্বায়ী পরিচ্ছন্নতা কর্মী মানিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।








