ঢাকা | আগস্ট ৩, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুংগামারীতে দিনব্যাপী পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁ/জা উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 2, 2026 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ২ আগস্ট রোববার মাদকের বিরুদ্ধে সারা দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজা ও একজন আসামী গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এবং থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অত্র উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

সকাল আনুমানিক ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু ব্রীজের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে ভূরুঙ্গামারী বাজারগামী অটোরিকশায় ধানের ভূষির বস্তায় ০১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের চেকপোস্ট দেখে মাদক পরিবহনকারী সুকৌশলে অটোরিকশা হতে লাফ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক পরিত্যক্ত আলামত হিসাবে জিডিমূলে কোর্টে চালান দেয়া হবে এবং পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের মালিকানা নির্ধারণ করা সম্ভব হলে মালিকের নামে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এছাড়া দুপুর ১২ টায় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাংগা থেকে ফজর আলী শুক্কুর (৫৫) পিতাঃ মৃত ছফর আলী বসতবাড়ির উঠোন থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছ সহ অভিযুক্ত গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাহাট পুরাতন রেলব্রীজ ও নবনির্মিত সড়কব্রীজের মধ্যবর্তী নদীর তীর হতে দুটি মালিকানাবিহীন গাঁজা গাছ জব্দ করা হয়। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন মাদককারবারিরা যে স্থানে বা যে পদ্ধতিতেই মাদক কারবার করুক না কেন আমরা তা উদঘাটন করতে পারবো। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের সাথে এলাকাবাসীর আন্তরিকতা আর সম্মিলিত প্রচেষ্টাই পারবে মাদকমুক্ত ভূরুঙ্গামারী উপজেলা গড়ে তুলতে।