ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 5, 2026 - 4:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

রাঙ্গুনিয়া:জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙ্গুনিয়া উপজেলা’র উদ্যোগে গণমিছিল উত্তর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিটি পালনের লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীরা
আজ (৫ আগস্ট) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আসর নামাজ আদায় করেন। নামাজ শেষে রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ এর সভাপতিত্বে নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মিছিল শুরু হয়ে রোয়াজারহাট বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, ছাত্রশিবিরের রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি ওয়াহিদুল ইসলাম হৃদয়।

উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহ আলম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এস এম মহিউদ্দিন বাবু-সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও সহযোগীবৃন্দ।

বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানান এবং সরকারের সকল ইতিবাচক কাজে পাশে থাকার মনোভাব পোষণ করেন।