ঢাকা | আগস্ট ৬, ২০২৬ - ৯:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাংবাদিক খলিল চৌধুরীর পিতা ইসমাঈল চৌধুরীর ১৭-তম মৃত্যুবার্ষিকী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 6, 2026 - 10:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা প্রতিনিধি:দৈনিক মানবজমিন প্রতিনিধি ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরীর শ্রদ্ধেয় পিতা-মরহুম ইসমাঈল চৌধুরীর আজ ৭ আগষ্ট ১৭-তম মৃত্যুবার্ষিকী পালিয়ে হবে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া নিবাসী মরহুম সুলতান আহমদ চৌধুরুীর তৃতীয় পুত্র মরহুম মুহাম্মদ ইসমাঈল চৌধুরীর আজ ৭-আগষ্ট শুক্রবার ১৭ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে পরিবারের পক্ষে থেকে আজ ৭-আগষ্ট শুক্রবার বাদে জুমা মরহুমের মাগফেরাত কামনায় নিজ বাড়িতে খতমে কুরাআন, কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে.

উল্লেখ্য-২০০৯ সালে ১-আগষ্ট শুক্রবার রাত ও শনিবার দিবাগত রাত এক-টার সময় তিনি চৌধুরী পাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন.