ঢাকা | আগস্ট ৭, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 6, 2026 - 5:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দারুল আরকাম মডেল একাডেমিতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা, দেয়ালিকা উদ্বোধন, ফল উৎসব (ফ্রুট ফেস্টিভ্যাল), ফল প্রদর্শনী এবং পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক ডিরেক্টর শওকত হোসাইন, হাসান মুরাদ, মহিউদ্দিন বাবু, খোরশেদ আলম তালুকদার এবং ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ শাহ আলম।

সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফল উৎসবে শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমি ফল নিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় আকর্ষণীয় উপস্থাপনা করে।

এ সময় নিয়মিত উপস্থিতি, আদব-আখলাক ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসাইবা বিনতে শওকতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পরে শিক্ষার্থীদের সৃজনশীল লেখনী নিয়ে নির্মিত দেয়ালিকা উদ্বোধন এবং ফল প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। বিভিন্ন উপ-কমিটির দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হওয়া এ আয়োজন শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে প্রশংসিত হয়।