কলমাকান্দা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে কামরুল হাসান
মামুন কৌশিক, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলা মৎস্য অফিসের অফিসের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বারহাট্টা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। গত ৩০ জুলাই মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ খালেদ কনকের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগেও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান নেত্রকোনা সদর,মদন সহ একসাথে চার উপজেলার দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত দায়িত্ব পাওয়া সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান,কলমাকান্দা উপজেলা মৎস্য অফিসারের বদলি জনিতে কারনে পদটি ফাঁকা হয়েছে এবং নতুন কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত আমাকে অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হয়েছে। বারহাট্টা উপজেলার পাশাপাশি এখন থেকে কলমাকান্দা উপজেলার মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে কাজ করে যাবো।








