ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 12:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান: তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আশরাফুল আটক’এই শিরোনামে গত ১৪ আগষ্ট শুক্রবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফেমাস সমাজকল্যাণ সংস্থার কর্মকর্তা মো:আশরাফুল আলম। তিনি লিখিত এক বিবৃতির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়ে বলেন,দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত জাতীয় এবং দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনসহ একাধিক আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালে,”তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আশরাফুল আটক’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে,যা আমার দৃষ্টিগোচর হয়।প্রকাশিত সংবাদটি অসত্য,ভিত্তিহীন ও মনগড়া এবং চাকরীচুত্য ও আত্মসাতকারীর সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে,যা একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস মাত্র।আমি সহ ফেমাস সমাজকল্যাণ সংস্থার কর্মচারী কর্মকর্তা বৃন্দরা এবং এলাকাবাসী প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারী:ফেমাস সমাজকল্যাণ সংস্থার পক্ষে,মো:আশরাফুল আলম।