ঢাকা | আগস্ট ১৬, ২০২৬ - ৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 16, 2026 - 12:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার
নওগাঁ প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মাওলানা আমিনুল হক।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের আরও বেশি মনোযোগী হতে হবে। দেশীয় প্রজাতির মাছের চাষ ও প্রজনন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অনেক দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে।
আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।#