পোনা অবমুক্তে সমৃদ্ধির বার্তা, রাজস্থলীতে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য আয়োজন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি) ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭আগস্ট) দুপুরে উপজেলান প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূন্যরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান।
র্যালি শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
পরে বেলা ১১টার দিকে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য পরিদর্শক আশিষ ভৌমিক এর উপস্থাপনায় উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সাধারণ সম্পাদক মঞো মারমা, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা নোমান, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, ছাত্রদলের প্রতিনিধি আজিজুর রহমান রুবেল প্রমুখ। মৎস্যচাষিদের পক্ষে বক্তব্য রাখেন, এস এম আলাউদ্দিন, ও লাকি মারমা সহ অন্যরা।
সভায় উপজেলায় মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সফল তিন জন মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর টেকসই সংরক্ষণে জলাশয় রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলাশয় দখল ও দূষণ রোধ এবং দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।








