রাঙ্গুনিয়ায় মাদক মামলায় দুইজনের কারাদণ্ড
রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই ব্যক্তিকে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার মো. সনেট (২৮)। তাকে অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের বিজয়নগর এলাকার মো. কুদ্দুস (৪৫)। তাকে অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।








