ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বুদ্ধকরণে স্কুল-কলেজ পরিদর্শন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 19, 2026 - 2:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রম এবং শিক্ষার্থীদের ক্রীড়ায় উদ্বুদ্ধ করতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী উপজেলার রাজানগর ডিগ্রি কলেজ, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়, রাজানগর আর বি এম উচ্চ বিদ্যালয়, রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসা, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বিভিন্ন বিষয়ে অবহিত করে খেলাধুলায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে আর এম খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু ও সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়।

খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলিও বিকশিত হবে। নতুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।