তানোরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:রাজশাহীর তানোরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১০ টার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।সভায় তানোর সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ?(ওসি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বারনাবাস
হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন।উপজেলা সমাজ সেবা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সাজু চৌধুরীসহ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রয়েছে জানিয়ে মাদক বিরোধী অভিযান জোরালো করার দাবি জানানো। একই সাথে সারের সংকট নিরসন নিয়েও আলোচনা করা হয়।








