ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইপিজেডে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 30, 2026 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলার আসামি মো. রিয়াজ প্রকাশ রিয়াদ (৩০) গ্রেফতার হয়েছেন।

রোববার (৩০ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স ব্যারিস্টার কলেজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইপিজেড থানার মামলা নং-০৮ (তারিখ: ১৮ আগস্ট ২০২৬)-এর এজাহারভুক্ত পলাতক আসামি রিয়াদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সিএমপি সূত্রে জানা গেছে, রিয়াদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।