ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় গরুর খামারে আগুন, গরুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 12:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ায় তিনটি কাঁচা গরুর খামারে আগুন লেগে একটি গরু মারা গেছে। এ ঘটনায় তিনটি গরু আহত হয়েছে। আগুনে খামার ও মজুত করা খড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার রানীরহাট ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকালে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডে মো. হেলাল, মো. ইলিয়াস, মো. হাকিমেে কাঁচা গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একটি গরু মারা গেছে এবং তিনটি গরু আহত হয়েছে।’অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।