ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির সংসদ সদস্য জননেতা ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।#