পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ডা. মুহাম্মদ তাশদীদ নূর
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিকিৎসক ডা. মুহাম্মদ তাশদীদ নূর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বিদ্যালয় পরিচালক প্রফেসর মো. আবুল কাসেম সাক্ষরিত পত্রে আগামী ছয় মাসের জন্য ডা. মুহাম্মদ তাশদীদ নূরকে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পেশাগত জীবনে ডা. মুহাম্মদ তাশদীদ নূর একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত।
ডা. মুহাম্মদ তাশদীদ নূর রাঙ্গুনিয়ার একটি ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি। তার দাদা মরহুম আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছফা ১০ নম্বর পদুয়া ইউনিয়নের দীর্ঘদিনের সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা হিসেবে এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের জন্য তিনি এখনো স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে আছেন।
ব্যক্তিজীবনে ডা. মুহাম্মদ তাশদীদ নূর এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী ডা. জায়মা তাজিন চৌধুরীও পেশাগত জীবনে একজন চিকিৎসক।








