ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ৮:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 3, 2026 - 1:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব (সাজু ফকির) এর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মোঃ মুক্তি ও তার স্ত্রী মোছাঃ সাথী পারভিন কতর্ৃক পূর্বের শত্রুতার জের ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। ফুলবাড়ী উপজেলা উত্তর
সুজাপুর গ্রামে মোঃ আহসান হাবিব তার গ্রামে তার নিজ
জমির ধান খেতে গত ৩১ শে আগস্ট জমির উর্বরা বৃদ্ধিতে ঔষধ প্রয়োগ করেন।

মোঃ আহসান হাবিবের জমি থেকে প্রায় ১০০০ ফিট দূরত্বে প্রতিপক্ষ মোঃ মুক্তির বাড়ী। সেখান থেকে কিছু হঁাস এতো দূরে এসে জমিতে নেমে কাদামাটি খাচ্ছিল এবং লাগানো ধানের ক্ষেত নষ্ট করে। জমিতে গিয়ে দেখি ধানের ক্ষেত এলোমেলো। গত মঙ্গলবার বেশ কয়েকটি হাঁসের বাচ্চা প্রতিপক্ষের বাড়ীতে মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ মুক্তি ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করে এবং সোস্যাল মিডিয়ায় মিথ্যা গুজব রটিয়ে ছেড়ে দেয়। এতে মোঃ আহসান হাবিবের পারিবারিক বিষয় তুলে ধরে সোস্যাল মিডিয়ায়। এতে তার পরিবারের সদস্যদের মানহানিকর তথ্য প্রচার করে। প্রকৃত ঘটনা আমন মৌসুমে লাগানো ধানের ক্ষেতে কেউ হঁাস ছেড়ে দেয় না। কিন্তু উক্ত ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক ষড়যন্ত্র করছে
এবং ক্ষতি সাধন করার চেষ্টা অনরবত চালিয়ে যাচ্ছে। মোঃ আহসান

হাবিব বলেন, গত ২০২৫ সালে তার নিজ নামিয় সম্পত্তি
জোরপূর্বক দখল করার চেষ্টা করেন মোঃ মুক্তি ও মোঃ দেলোয়ার হোসেন (মামুন)। পিতার দেওয়া জমি ভোগদখল করে খাচ্ছেন দীর্ঘদিন ধরে মোঃ আহসান হাবিব। কিন্তু গত ২০২১ সালে চাতালে রাখা খড়ের মাঝে মধ্যরাতে আগুন লাগিয়ে দেন উল্লেখ্য ব্যক্তিরা।

ঐ সময় মোঃ আহসান হাবিব ও তার স্ত্রী বাড়ীতে যাওয়ার
পথে দেখতে পান চালাতে আগুন জ্বলছে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় মোঃ আহসান হাবিব প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ক্ষতিসাধন হয়। এভাবে বিগত কয়েক বছর থেকে এখন পর্যন্ত একের পর এক ক্ষতি করে যাচ্ছে ও সোস্যাল মিডিয়ায় মিথ্যা ও অশ্লীল খবর ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্য করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনায় মোঃ আহসান হাবিব আইনের আশ্রয় নিবেন বলে জানান।