মান্দায় জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নওগাঁর মান্দায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নূরুল্যাবাদ ইউনিয়নের কালীগ্রাম কাচারি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে ৮ নম্বর কুশুম্বা ইউনিয়ন ও ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত কুশুম্বা ইউনিয়ন ১-০ গোলে তেঁতুলিয়া ইউনিয়নকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল জয় নিশ্চিত করে।খেলা ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।








