ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 8, 2026 - 3:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় টেকসই সমাজ গঠন, জনকল্যাণে শিক্ষার গুরুত্ব এবং শতভাগ সাক্ষরতা অর্জনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
চলতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় বা স্লোগান নির্ধারণ করা হয়েছে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়, বরং মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কার্যকরী শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশ থেকে নিরক্ষরতা দূর করে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।