ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে হাতে কামড় দিয়ে উধাও,অতঃপর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 9, 2026 - 11:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশসহ স্থানীয় নাগরিকদের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

জানাযায় মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৮:৩০ মিমিটে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইট ভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

মাদক বিক্রির সময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ মাদক কারবারি মো: মেহেদী হাসান (১৯) কে গ্রেফতার করে এবং অপর আসামি  মো: শামিম মিয়া (৩২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত আসামি পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে উক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষে ভূরুঙ্গামারী থানা পুলিশ ভূরুঙ্গামারী হাসপাতাল ও ক্লিনিকে খুঁজতে শুরু করে এবং এক পর্যায়ে পুলিশকে ফাঁকি দিয়ে নাম পরিবর্তন করে চিকিৎসা নেওয়ার সময় ভূরুঙ্গামারী সদর উপজেলা হাসপাতালে তাকে গ্রেফতার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় ৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ জন মাদক কারবারির বিরুদ্ধ ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমরা নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি। এই অভিযান ধারাবাহিকভাবে  অব্যাহত থাকবে।  আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করেন।