ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া:কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়। শুরুতে কেবিএস কনভেনশন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি রাণীরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রানীরহাট বাজারের রাজপথ। তারা দেশের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে রানীরহাট সিএনজি স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক সেকান্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম লোকমান হোসেনের
সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ মিয়া চৌধুরী।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— বিএনপি নেতা নাসির উদ্দীন নসু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান রনি এবং রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা কাজী রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, দিদারুল আলম, এইচ এম সুমন, নাজিম উদ্দিন, দেলোয়ার, দিদার, নাসির উদ্দীন, শামসুল আলম, সালাউদ্দিন ননাই, মো. এয়াকুব ও আলমগীরসহ উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। এ সময় তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলকে সর্বদা ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।