ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ছাত্রদলের বৃক্ষ রোপন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 29, 2026 - 4:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার ঘোষণার অংশ হিসেবে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা ছাত্রদলের উদ্দোগ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক রুমনের নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়। ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় ধামইরহাট জাতীয় উদ্যান আলতাদিঘীর পাড়ে বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ,
ছাত্রনেতা শিরাজুল মবিন সাজু, ধামইরহাট কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামিনুর রহমান শামিম, সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান, আড়ানগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শাহারিয়ার ইসলাম সাগর, পৌর ছাত্রনেতা ফয়সাল আহমেদ। এছাড়াও ধামইরহাট উপজেলা ছাত্রদল, পৌর শাখা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী গন বৃক্ষরোপনে অংশ গ্রহণ করে।