ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 1, 2026 - 1:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

নাসিম প্রতিবেদক ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গুঠইল (জামাইপাড়া) গ্রামের জরাজীর্ণ সড়কের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা হলে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম। তাঁরা সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাঁরা।