ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাবখালীতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম শামীমের উঠান বৈঠক ও গণসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 3, 2026 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

আরিফ রব্বানী ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলা ১২ নং ভাবখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বিলবাড়ী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয়তাবাদী রাজনীতির তরুণ নেতা, কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী এ.কে.এম রফিকুল আলম শামীম।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮ ঘটিকায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

উঠান বৈঠকে এ.কে.এম রফিকুল আলম শামীম
বলেন, ময়মনসিংহ-৪:আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর স্বপ্নের ভাবখালী হলো প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে ভাবখালী ইউনিয়নের আনাচে-কানাচে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে তাঁরা কাজ করছেন।

তিনি বলেন, “আমরা ভোটারদের মন জয় করে ভাবখালীবাসীর স্বার্থে কাজ করতে চাই। স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, ঈদগাহের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজ ও সন্তোষজনক করতে কাজ করছি। মানুষের সমস্যা সমাধান এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”

চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আরও বলেন, এলাকার মানুষের সমস্যা সমাধানে শুধু সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকলে চলবে না। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে। তিনি নিজের আয়-রোজগার থেকে মানুষের সেবা করে আসছেন বলেও উল্লেখ করেন। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় কয়েকজন ভোটার রফিকুল আলম শামীমের অতীতের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন, হামলা ও মামলার মুখোমুখি হয়েও তিনি বিভিন্ন মানবিক প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন দুর্যোগেও ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, এতিমখানায় সহায়তা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি জনসেবায় ভূমিকা রেখেছেন।

স্থানীয় ভোটাররা আরও বলেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে রফিকুল আলম শামীমকে তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিবেচনা করছেন। তাঁদের মতে, ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন।

উঠান বৈঠক ও গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা সহজ করার বিষয়ে আলোচনা হয়। উঠান বৈঠকে এলাকার স্থানীয় মুরুব্বি, যুব সমাজ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।