ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শরীয়তপুরের সোয়াইফ হোসেন (৪) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 3, 2026 - 4:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

শরীয়তপুর প্রতিনিধি :মোহাম্মদ পরশ মিয়া
শনিবার (৩ অক্টোবর) উপজেলার শিধলকুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াইফ হোসেন উপজেলার শিধলকুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আদাশন গ্রামের সেলিম সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে খেলতে বের হওয়ার পর থেকেই সোয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

শিশুটিকে কী কারণে এবং কারা হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘শিধলকুড়া ইউনিয়নের আদাষন গ্রাম থেকে এক শিশুর বস্তা বন্দী গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’